আত্মগোপনে থাকা পুলিশের তথ্য জানানোর অনুরোধ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম

এখনো পুলিশের অনেক সদস্য আত্মগোপনে আছেন উল্লেখ করে তাদের তথ্য জানানোর অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

এসময় মাইনুল হাসান বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে। তারা অনেক অ্যাক্টিভ হয়েছে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি মণ্ডপে চেকপোস্ট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করা হবে। আনসার বাহিনী থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব টহল ও নিরাপত্তায় থাকবে। বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। মণ্ডপের আশেপাশে যেন মেলা বসানো না হয় সে বিষয়ে বলা হয়েছে। নদী পথেও টহল থাকবে।

তিনি জানান, এবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে মোট আড়াশ’ পূজা মণ্ডপে পূজা হবে।

ডিএমপি কমিশনার বলেন, এ বছর ঢাকায় ১৫টি স্থান বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে নৌপুলিশসহ থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার অনুরোধ করা হলো।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর