৫ আগস্টের পর সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল ছিলো: হাসনাত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

সংবিধানকে অস্বীকৃতি জানিয়ে ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর সে সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল ছিলো। 

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে ব্রেইন ও আদর্শ প্রকাশনী আয়োজিত 'গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ৭২ এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক। গত ১৬ বছরে তিনটি নির্বাচন এই সংবিধানের ধারাবাহিকতার দোহায় দিয়েই করা হয়েছে। এখন ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের সে সংবিধান বহন করা কি দায়িত্ব?

শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার উল্লেখ করে হাসনাত বলেন, মত আগেও প্রকাশ করা যেতো তবে সেটা ছিলো সহমত। তাই আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।

তিনি আরও বলেন, সরকারের উচিত বিশ্বাসযোগ্যতা অর্জন করা। আর সে জন্য সবার আগে আমাদের বিচারকাজগুলোকে নিশ্চিত করতে হবে। সেজন্য বাড়তি কিছু লাগবে না। জার্মানিতেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাতস্যিদের বিভিন্ন জায়গা থেকে বের করে বিচার নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন দায়িত্ব থেকে বের করে দেয়া হয়েছে।

আওয়ামী লীগে যারা ছিলো তাদের খারিজ করে দিতে পারি না উল্লেখ করে হাসনাত বলেন, তারা যে নতুন করে বায়াত নিচ্ছে তাদের ওপর কীভাবে বিশ্বাস করবো এটা নিশ্চিত করতে হবে। যারা ১৬ বছর ধরে উপকারভোগী ছিলো তারাই এখন বঞ্চিত লীগ হিসেবে সামনে আসছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নাহয় আমরা সামগ্রিকভাবে অন্যায়ের শিকার হব।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল, সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ, রাজনীতি বিশ্লেষক জাহেদ উর রহমান, সাহেদ আলম, মনির হায়দার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও সাইয়্যেদ আব্দুল্লাহ।

আরবিএস
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর