জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: চিফ প্রসিকিউটর

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২০ জিন) রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংবাদমাধ্যম সেসময় যদি সঠিক তথ্য, সঠিক চিত্র এবং আন্দোলনকারীদের কর্মসূচিগুলো প্রচার না করতো, জাতি ঐক্যবদ্ধ হতে পারতো না।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে বহুদিন পরে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের যে হারে মামলা আসছে অথবা যেভাবে আমরা তদন্ত রিপোর্ট দাখিল করছি, তাতে আমার মনে হয় যে ট্রাইবুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সাথে আমাদের ট্রাইব্যুনালের বিচারকার্য পরিচালনা করার চেষ্টা করছি।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আরবিএস
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান,...
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর