আপাতত নতুন কর্মসূচি না দেওয়ার ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে আগামী সাত দিনের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যাতে সমর্থন জানিয়ে আপাতত অবরোধ স্থগিত করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, আপাতত রাজপথে আর কোনো কর্মসূচি দেবেন না।

এর আগে গত সোমবার ট্রেনে ঢিল মারা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিতুমীর কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সে ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে মঙ্গলবার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান কর্মসূচি পালন করেন।

এরপর বিকেলে পর বৈঠক শেষে তারা এ সিদ্ধান্ত নিলেন। মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

গত সোমবার ট্রেনে ঢিল মারা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিতুমীর কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্যরা গণমাধ্যমকে জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তে আমরা খুশি। সেজন্য আপাতত রাজপথে কোনো কর্মসূচিতে থাকছি না আমরা।

অন্যদিকে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।

এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটা চাওয়া অযৌক্তিক।

এছাড়া ট্রেনে আক্রমণ করে শিশু ও নারীসহ অনেককে আহত করা অমানবিক বলেও মন্তব্য করেছেন আসিফ নজরুল।

একাত্তর/আরএ
‎“অটিজম ও মানবতা- প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে ‘প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’। 
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই থমথমে পুরান ঢাকার চানখারপুল, লালবাগ, আজিমপুরসহ বিভিন্ন এলাকা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর