পুলিশের আশ্বাসে অটোরিকশা চালকদের আন্দোলন স্থগিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

পুলিশ প্রশাসনের আশ্বাসে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এতে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার দুপুরে অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে সকাল থেকে বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ীতে অবরোধ করে তারা।  

এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন। সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ নবীনগর ৬ নম্বর গেট এলাকায় গাবতলী-সদরঘাট সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা। 

যার ফলে গাবতলী ও সদরঘাট রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শত শত গাড়ি বেড়িবাঁধে আটকা পড়েছে। বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছে মানুষ। রিকশাচালকেরা কোনো গাড়ি চলতে দিচ্ছেন না। এমনকি মোটরসাইকেল চলাচলও বন্ধ করে দিয়েছেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকেরা। এতে পল্টন ও হাইকোর্ট মোড় এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ করছেন রিকশাচালক ও শ্রমিকেরা। পুলিশ বারবার রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও রিকশাচালকেরা রাস্তা ছাড়ছিলেন না।

গত কয়েকদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকেরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছেন। নিষিদ্ধ এই যান রাজধানীতে চলতে না দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। গত সপ্তাহে উচ্চ আদালত থেকে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হলে চালক ও মালিকেরা আরও ক্ষুব্ধ হন। তারা অন্তত পাড়া-মহল্লার সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চালাতে চান।

এদিকে, ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রস্তুতি চলছে।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর