প্রথম আলোর সামনে আবারো বিক্ষোভকারীদের অবস্থান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও। সোমবার দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীরা কি কি দাবি নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।

বিকাল সাড়ে চারটা থেকে কয়েকশ’ ব্যক্তি সেখানে অবস্থান নেয়। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে- এমন অভিযোগে আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে তারা কাওরান বাজারে অবস্থান নেয়। সেখানের সড়কের ওপর বসে পড়েন তারা।

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। দুপুর থেকেই প্রথম আলোর কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে বলে খবর এসেছে।

এরআগে রোববার সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ।

এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় পাঁচ আন্দোলনকারীকে আটক করা হয়।

 

এআর
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর