সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

পদোন্নতি, বেতন বৈষম্যসহ ৯ দফা দাবিতে সচিবালয়ের  প্রশাসনিক  কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের চার ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার সকালে সচিবালয়ে ‘কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের’ নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান সংগঠনের সভাপতি বাদিউল কবীর।

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের ওপর। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি বঞ্চিত ছিলেন। এখন তাদের ৯ দফা যে দাবি, সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময়সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটিতে লাগবে দীর্ঘসময়। সেসব দাবির সাথে আইন, ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে।

আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টা সাথেও আলোচনা করতে হবে বলেও জানান তারা।

সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি, বেতন বৈষম্যেসহ ৯ দফা দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা।

একাত্তর/আরএ
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর