রাজধানীর বাজারে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পিএম

রাজধানীর বাজারে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। সবজির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও চাল, তেল, মসলা ও মাছের বাজারে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলুর দাম কমলেও পুরাতন আলুর দাম অপরিবর্তিত। এলাচ, জিরা ও গোলমরিচের মতো মসলার দাম বেড়ে ক্রেতাদের কষ্ট বাড়িয়েছে। মাছ ও মুরগির বাজারেও চড়া দামের প্রভাব লক্ষ্য করা গেছে।

এখন বাজারে গেলে প্রথমেই চোখে পড়ে সবজির ভিড়। মৌসুমী শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, শিম ও মুলা তুলনামূলক সস্তা হলেও টমেটোর মতো সবজির দাম এখনও চড়া। ক্রেতারা বলছেন, পণ্য কেনার সময় হিসাব রাখতে কষ্ট হচ্ছে।

পেঁয়াজ ও আলুর বাজারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় নেমে এসেছে। কিন্তু পুরাতন আলু ৭০ টাকায় স্থির রয়েছে। অন্যদিকে পেঁয়াজের কালির দামও ৫০ টাকা কেজি।

চালের বাজারেও অস্থিরতা। মিনিকেট চাল ৭৫ টাকা এবং নাজিরশাইল ৮২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে, সয়াবিন তেল সরকার নির্ধারিত ১৫৭ টাকার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মসলার বাজারেও এলাচ, জিরা এবং লবঙ্গের দামে নতুন করে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

মাছের বাজারেও ক্রেতারা হতাশ। রুই ৪৫০ টাকা এবং কাতল ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি কৈ এবং শিং মাছের দাম হাজার টাকার ওপরে। ফলে মাছ ক্রয় এখন মধ্যবিত্তের জন্য প্রায় বিলাসিতা হয়ে উঠেছে।

এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পণ্যের দামের এ ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থিতিশীল বাজার নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

একাত্তর/আরএ
পণ্যের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে, অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বাড়তিই রয়ে গেছে।
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কমিশনের দুই সদস্যের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর