প্রতিযোগিতা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দুই সদস্যের পদত্যাগ দাবি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ পিএম

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কমিশনের দুই সদস্যের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে কমিশনের কার্যালয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে, তাদের আসার খবরে আগে থেকেই গেটে তালা দেয় কর্তৃপক্ষ।

পরে ভেতর থেকে কমিশন সচিব মাহাবুবুর রহমান খান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আলোচনা চলছে মন্ত্রণালয়ে। নিরাপত্তাজনিত কারণে গেটে তালা দেয়া হয়েছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, এর আগেও আলোচনার জন্য এসেছিলেন তারা। আশানুরূপ ফল না পাওয়ায় আবার এসেছেন। শেখ হাসিনা সরকারের কিছু সুবিধাভোগী এখনও কমিশনে বহাল তবিয়তে রয়েছে। বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ এবং বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য, দাবি শিক্ষার্থীদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত কমিশনের সামনে থেকে যাবে না শিক্ষার্থীরা।

একাত্তর/আরএ
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর