কমেছে আলু-পেঁয়াজের দাম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

পণ্যের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে, অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বাড়তিই রয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। তবে, চালের বাজারে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। সাথে বেড়েছে ডালের দামও, সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে।

অবশ্য শীতের ছোঁয়ায় কিছুটা শীতল হয়েছে সবজির বাজার। মৌসুম না হওয়ায় কিছু সবজির বাড়তি দাম রয়েছে তবে বেশিরভাগ সবজিরই দাম কমেছে।

বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৫০-৬০ টাকা, করলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ২০-৩০ টাকা, লতি ৬০ টাকা, কহি ৫০ টাকা ও পটোল ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৩০-৪০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, ক্ষিরাই ৫০ টাকা, টমেটো ১২০-১৩০ টাকা, শিম ৪০-৫০ টাকা, শালগম ২৫-৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

এছাড়া প্রতি কেজি ধনেপাতা ৩০ টাকা, পেঁয়াজের কালি ৩০-৪০ টাকা, নতুন আলু ৫০ টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা।

দাম কমেছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে এটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৮০ টাকায়, আর পাইকারিতে ৪০-৬০ টাকা। এছাড়া, বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাউশাক ৪০ টাকা, মূলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০-১৫ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।

স্বস্তির খবর নেই মাছের বাজারেও। মাছ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

একাত্তর/আরএ
পবিত্র রজমান মাসে মোহাম্মদপুরে গ্রাহক ঠকিয়ে মুরগি বিক্রি হচ্ছে। টাউনহল মার্কেটে অভিযানে দেখা গেছে, এখানে সোনালী মুরগিকে দেশি এবং ব্রয়লার মুরগির আরেক জাত কালার বার্ডকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে।...
রাজধানীর বাজারে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। সবজির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও চাল, তেল, মসলা ও মাছের বাজারে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলুর দাম কমলেও পুরাতন আলুর দাম অপরিবর্তিত।
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কমিশনের দুই সদস্যের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
বাজার ঘুরে দেখা গেছে পটল, বেগুন, ঢ্যাঁড়শের দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা করে আর শিমের কেজি ১৮০ টাকা। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর