৫ আগস্টের মতো ৩১ ডিসেম্বরও সবাইকে মাঠে নেমে আসার আহবান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন ৫ আগস্টের মতো সবাইকে মাঠে নেমে আসার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে রোববার (২৯ ডিসেম্বর) এ আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিগত দিনের সিস্টেমগুলোকে বিলোপ করে নতুন বাংলাদেশের সূচনা করবে। ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সংশোধনী ও পরামর্শ নেওয়া হচ্ছে। জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দলের সমর্থন ছিলো সবার কাছেই পরামর্শ নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র না দেওয়ায় বিপ্লব পরবর্তী সময়ে নানা সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা এখনো আস্ফালন দেখাচ্ছে। যেখান থেকে ১ দফার ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই ৩১ ডিসেম্বর নতুন বাংলাদেশের ঘোষণা হবে।

তিনি জানান, পরবর্তী বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে।

তিনি বলেন, ৭২ এর সংবিধানের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে, সেটাকে ধারণ করে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে ৩১ ডিসেম্বর। আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এছাড়া বিচার নিশ্চিতের ইশতেহারও থাকবে ঘোষণাপত্রে।

এসময় তিনি ৫ আগস্টের মতো ৩১ ডিসেম্বরও সবাইকে মাঠে নেমে আসার আহবান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ৫ আগস্ট বিভিন্ন বাঁধার কারণে যারা রাজধানীতে আসতে পারেন নি তারা সকলেই ৩১ ডিসেম্বর ঢাকায় চলে আসবেন। সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জাতীয় শহিদ মিনার থেকে নতুন বাংলাদেশের ঘোষণা দেওয়া হবে।

এর আগে শনিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’। একই ধরনের পোস্ট দেন ছাত্র আন্দোলনের নেতারাও।

একাত্তর/আরএ
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর