গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৪ এএম

রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার দিনগত (৬ জানুয়ারি) রাত সাড়ে চারটার কাছাকাছি সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারত আন্দোলনে আহতরা। হুঁশিয়ারি দেন সোমবার বেলা ১২টার মধ্যে গ্রেপ্তার মুক্তি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার।

এর আগে সোমবার দিনগত রাত প্রায় দেড়টা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী। এ সময় সেখানে শাহবাগ এবং শেরেবাংলা নগর থানার পুলিশকেও দেখা যায়। এক পর্যায়ে জানা যায়, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলায় কিছু অভিযুক্ত আছেন এ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা এবং শেরেবাংলা নগর থানা পুলিশ আসে অভিযুক্তদের গ্রেপ্তারে। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাতেও অভিযুক্তদের আটক করতে পারেননি তারা। পরে পুলিশের আহবান ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর কয়েকটি দহল দল।

আন্দোলনে আহত চিকিৎসাধীনরা জানান, সেনাবাহিনীর আশ্বাসেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আহতদের গ্রেপ্তার প্রতিবাদে।

এ সময় ভিপি নূরের বিরুদ্ধেও স্লোগান দেন আন্দোলনে আহত চিকিৎসাধীনরা। এক পর্যায়ে রাত চারটার পর গ্রেপ্তার দুই জনকে সাথে নিয়ে শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।

শাহবাগ থানা পুলিশের কর্মকর্তা জানান, মামলার এজাহারে নাম থাকা চার জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছেন তারা। যদিও পুলিশ ক্যামেরার সামনে কোনো রকম বক্তব্য দিতে রাজি হয়নি।

তবে তারা জানান, আইন অনুযায়ী এ দুই জনকে হাজির করা হবে আদালতে, বাকি দুই জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর