সাত জানুয়ারি লন্ডন যাবেন খালেদা জিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

উন্নত চিকিৎসার জন্য সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই দিন রাত ১১টায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করবেন তিনি।

রোববার (৫ জানুয়ারি) রাতে পৌন ১০টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি, রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।

তিনি বলেন, জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।  

মির্জা ফখরুল বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে ‍সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

লিভার সিরোসিস, আর্থারাইটিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘ দিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও তার সুফল মেলেনি। তবে, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বদলেছে প্রেক্ষাপট। 

এরই মধ্যে বিদেশ সফরের আনুসাঙ্গীক সব কাজ শেষ হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত অ্যাম্বুলেন্সও প্রস্তুত। দেশ ছাড়ার আগে তাই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সদস্যদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ।

সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে এবারের লন্ডন সফরে দীর্ঘ সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।

এর আগে রাত আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

তার আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফিরোজায় খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর