‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করলে ভোট পাবেন’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

সংবিধানে আদিবাসী যুক্ত করে এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করবেন আসন্ন নির্বাচনে ৪০ লাখ আদিবাসী/ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাররা তাদের ভোট দেবে বলে জানিয়েছে আদিবাসী ফোরাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) শহীদ মিনারে সমাবেশ করে এই ঘোষণা দেন বক্তারা।

এসময় ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে হামলার ঘটনায় দ্রুত সময়ে বিচার নিশ্চিত করাসহ শান্তিচুক্তি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

গত ১৫ জানুয়ারি রাজধানীতে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনের ঘটনায় গুরুতর আহত হওয়া জুয়েল মারাক কথা বলছিলেন একাত্তরের সাথে। 

শুক্রবার শহীদ মিনারে ‘আত্মমর্যাদা এ আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম জোরদার করুন শীর্ষক’ গণসমাবেশে আদিবাসীর ওপর হামলার বিচার চান বক্তারা।

স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের হামলায় জুয়েলসহ আহত হন ২০ জন। আদিবাসী ফোরামের আয়োজনে এমন হামলা তীব্র সমালোচনার করে  দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া, শান্তিচুক্তির বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির আহ্বান জানান। তা না হলে গণসমাবেশসহ লংমার্চের ঘোষণা দেন বক্তারা বলেন, যারা তাদের অধিকার রক্ষায় কাজ করবে এই সম্প্রদায়ের ৪০ লাখ ভোটার তাদেরই ভোট দিবে।

এসময় স্বৈরতন্ত্রের বিকল্প মবতন্ত্র হতে পারে না বলে মন্তব্য করেন সমাবেশে সংহতি জানাতে আসা সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান।

টিআইবির প্রধান নির্বাহী ইখতেখারুজ্জামান বলেন, এই আন্দোলন একটি গোষ্ঠীর নয় বরং প্রতিটি মানুষের আন্দোলন।

প্রধান উপদেষ্টা নিজেও আদিবাসী শব্দ ব্যবহার করেছেন কিন্তু কেন এখন সেই অবস্থা থেকে সরে গেছেন সেই প্রশ্ন রাখেন খোদ অন্তর্বর্তী সরকারের দুদক সংস্কার কমিশন প্রধান।

এসময় স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের দাবির মুখে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ ও গ্রাফিতি বাদ ও গেলো ১৫ জানুয়ারি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলার নিন্দা জানান বক্তারা।

একাত্তর/আরএ
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 
ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- আমরা সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর