রাজধানীতে ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

যাত্রীসেবার মান উন্নত ও ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে ঢাকার রাস্তায় চালু হয়েছে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। বলা হচ্ছে, এতে করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হবে।

এ ব্যবস্থার উদ্বোধন করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঢাকার পঙ্গু ও ভঙ্গুর ট্র্যাফিক ব্যবস্থা থেকে উত্তরণে সহযোগিতা করতে হবে সবপক্ষকে। সেইসঙ্গে বাসশ্রমিকদের মাসিক বেতনের ব্যবস্থা করে নিয়োগপত্র দিতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। বিষয়টি নিয়ে শ্রমিকদের মত থাকলেও দ্বিমত মালিকদের। এতে করে রাজধানীর রাস্তায় কতটুকু শৃঙ্খলা ফিরবে সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুরে এই নতুন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এরপর শুরু হয় নতুন কায়দায় বাস চলাচল।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পর্যায়ক্রমে রাজধানীর আরো কিছু রুটে এই কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল শুরু হবে। এতে ট্র্যাফিক ব্যবস্থার ভঙ্গুর অবস্থার উন্নতি হবে। সেইসঙ্গে শ্রমিকদের দৈনিক জমার হিসাব বাদ দিয়ে মাসিক বেতন নির্ধারণ করে নিয়োগ দিতে মালিকপক্ষকে তাগিদ ডিএমপি কমিশনারের।

ডিএমপি কমিশনারের এই উদ্যোগের সঙ্গে একমত বাস শ্রমিকরা। তবে বিষয়টি নিয়ে দ্বিমত মালিকদের মধ্যে। তাই এই উদ্যোগ কতটুকু কার্যকরী হবে, তা নিয়েও রয়েছে সংশয়।

রাজধানীতে নিয়মিত চলাচলরত ২১টি পরিবহনের বাস নতুন ব্যবস্থার মধ্যে যাত্রী পরিবহন করবে। প্রতিটি বাসের রঙ গোলাপি।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর