শিশু নাঈমকে ক্ষতিপূরণ না দেয়ায় কারখানা মালিককে তলব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈমকে আদালতের নির্দেশে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় আগামী ২১ এপ্রিল মালিক ইয়াকুবকে নিয়ে কিশোরগঞ্জের এসপিকে হাজিরের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে ২০২০ সালে ওয়ার্কশপে কাজ করার সময় হাত কাটা পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র নাঈমের। এ বিষয়ে করা এক রিট আবেদন নিষ্পত্তি করে স্কুল ছাত্র নাঈম হাসান নাহিদের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে এবং দুই কিস্তিতে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশসহ রায় দেয় হাইকোর্ট।

আপিল বিভাগেও সে রায় বহাল থাকে। কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করে পরিবার। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওয়ার্কশপ মালিককে আদালতে তলব করলেন।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর