ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:০২ পিএম

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, বুধবার রাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা আছে।

বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এম এ মালেক ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর