ফেব্রুয়ারিতে কমেছে চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যা

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম

ফেব্রুয়ারিতে রাজধানীতে কমেছে ডাকাতি, ছিনতাই ও চুরি। তবে বেড়েছে হত্যাকাণ্ড। মামলা দায়ের কমলেও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে জানুয়ারি মাসের তুলনায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

পুলিশ বলছে, চোর, ডাকাত আর ছিনতাইকারীদের এলাকাভিত্তিক তালিকা করে অভিযান করছে তারা। তালিকাভুক্তদের বেশিরভাগই একাধিক মামলার আসামি। তবে এখনো থানা ঘেরাও করে আসামি ছাড়িয়ে নেয়ার প্রবণতা থাকায় পুলিশ সদস্যরা কিছুটা আতঙ্কে আছে বলে জানান কর্মকর্তারা।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা। যেখানে দিন দুপুরে ঘটে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। অপরাধীদের তৎপরতায় অতিষ্ঠ এলাকাবাসী। এই মোহাম্মদপুরে গেলো ফেব্রুয়ারি মাসে কোনো হত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান। এমনকি এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই কমেছে বলে দাবি পুলিশের।

শুধু মোহাম্মদপুরই নয়, পুলিশের অপরাধ পরিসংখ্যানের হিসেবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে অপরাধ কমেছে ঢাকায়। জানুয়ারিতে ডাকাতির ঘটনা ৮টি। যা ফেব্রুয়ারিতে নেমেছে ৬এ। দস্যুতা, ছিনতাই, চুরির ঘটনাও কম ফেব্রুয়ারিতে। তবে বেড়েছে হত্যাকাণ্ড।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, এলাকাভিত্তিক অপরাধীদের তালিকা করেছে ডিবি। আর এসব তালিকা ধরে চোর, ডাকাতদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তালিকাভুক্তরা একাধিক মামলার আসামি বলেও জানান কর্মকর্তারা। পাশাপাশি অতিরিক্ত টহল, পুলিশের নজরদারিও আগের চেয়ে বাড়িয়েছে বলে জানায় পুলিশ।

তবে মব বা দলবদ্ধ উশৃঙ্খলতার তথ্য এখনো নেই ডিএমপির কাছে। কর্মকর্তারা বলছেন, আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের ঘটনায় আতঙ্কিত অনেক পুলিশ সদস্য।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
বিশ্ব বসতি দিবসে দেশের আবাসন খাতে নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থানই যথেষ্ট নয়, সেটিকে নিরাপদ, সুপরিকল্পিত ও টেকসই করাও এখন সময়ের দাবি। ঢাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর