খরচ বাড়ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার কথা জানিয়েছেন তিনি। 

রাজধানী ঢাকা শহরের যানজট কমাতে এবং ব্যস্ত এই মহানগরীকে এড়িয়ে নির্বিঘ্নে গাড়ির চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রকল্পের কাজ শেষ হলে এটি বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা ইপিজেড’র সঙ্গে সংযুক্ত করবে। 

বিমানবন্দরের কাছে এটি ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে। বছর খানেক আগে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মান কাজ তিনটি চ্যালেঞ্জের মুখে পড়ে। 

এগুলোর মধ্যে অন্যতম হলো- ইউটিলিটি রিলোকেশন, বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন। ঢাকা-আশুলিয়া এলিভেডেট এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, কিছু জায়গায় নতুন করে ভায়াডাক্ট প্রশস্থ করতে হচ্ছে। 

আবার তিনটি ব্রিজের উচ্চতা বাড়াতে হচ্ছে। এসব কাজে নতুন করে প্রকল্পের খরচ বাড়ছে। তবে খরচের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। এসব চ্যালেঞ্জের কারণে কি প্রকল্প শেষ হবে দেরি হবে? এমন প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলছেন, খরচ বাড়লেও অর্থ সংস্থানের কোন সমস্যা নেই। নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে।

বর্তমানে ২৪ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এক্সপ্রেসওয়েটির নির্মাণকাজ পুরোদমে চলছে। মোট এক হাজার ৯৬০টি পিলারের মধ্যে এক হাজার ২০০টি পিলার দাঁড়িয়ে গেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল থাকলেও এর সার্বিক অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। আছে মাত্র ১৬ মাস।

 

একাত্তর/এসি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর