বেক্সিমকো গ্রুপে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে ৯টি পর্যবেক্ষণে আদালতে বলেছে, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। তবে এরই মধ্যে নিয়োগ দেয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে। এছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেয়া হয়েছে।

রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের প্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেয় হাইকোর্ট। একই সাথে রুল জারি করে আদালত।

পরে আপিল বিভাগ থেকে আদেশে কেবল বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল হয়। বুধবার হাইকোর্টের রায়ে বাকি ১৬৮ প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল হলো।

একাত্তর/আরএ
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
বিধি বহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ড্রাম থেকে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানার করা মামলায়, নিহতের বন্ধু মো. জারেজুল ইসলাম ওরফে জরেজ ও তার...
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর