কমলাপুরে কন্টেইনারবাহী ট্রেনের বগি বেলাইনে

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে দুইটি ক্যারেজ পড়ে যায়।

এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর একটা ১০ মিনিট থেকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা অভিমুখী বিভিন্ন ট্রেন এয়ারপোর্ট, টঙ্গি, জয়দেবপুর স্টেশনে অপেক্ষমাণ ছিলো। লাইন ক্লিয়ার হবার পর এসব ট্রেন গন্তব্যের পথে রওয়া হয়েছে।

এআরএস
গত বুধবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে রেল পুলিশ।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। 
ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। ঢাকায় যারা ঢুকছেন, তাদের অনেকেই গ্রামে রেখে এসেছেন পরিবার। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে,...
ঈদের পরের দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ব্যস্ততা ও ঈদের আগের ভিড় এড়াতে পরের দিনটি বেছে নেন অনেকেই। স্টেশন থেকে নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন ছেড়ে...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর