কমলাপুর স্টেশনে চাপাতি দেখানো সেই ‘ভাইরাল যুবক’ আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম

গত বুধবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে রেল পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা থেকে তাকে ওই চাপাতিসহ আট করা হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই যুবকের নাম শাহ আলী শিকদার (৩৫)। পুলিশের দাবি, যুবকটি মাদকাসক্ত। তবে, তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি (ওই যুবক) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতিমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। ঘটনার দিন তিনি আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতির সৃষ্টি করেন। 

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম তাকে আটকে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। 
ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। ঢাকায় যারা ঢুকছেন, তাদের অনেকেই গ্রামে রেখে এসেছেন পরিবার। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে,...
ঈদের পরের দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ব্যস্ততা ও ঈদের আগের ভিড় এড়াতে পরের দিনটি বেছে নেন অনেকেই। স্টেশন থেকে নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন ছেড়ে...
এবারের ঈদে বদলে গেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওনা হতে পারছেন যাত্রীরা। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর