ট্রেনে ফেরার চেয়ে ঢাকা ছাড়ছেন বেশি মানুষ

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। ঢাকায় যারা ঢুকছেন, তাদের অনেকেই গ্রামে রেখে এসেছেন পরিবার। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্র ও শনিবার ফিরতি ট্রেনগুলোতে যাত্রীচাপ সর্বোচ্চ হবে। 

বুধবার (২ এপ্রিল) সকালে সরেজমিন, ঈদ শেষ, তারপরও আমেজ যেন কাটেনি। আবেগে প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাতে কমলাপুর রেলস্টেশনের কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে এ দীর্ঘ লাইন দেখা গেছে।

তবে কাউন্টার তখনও খোলেনি। তারপরও ফিরতে হবে বাড়িতে, তাই দুই-তিন ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন সবাই।

কমলাপুর স্টেশনের ভেতরের চিত্রও প্রায় একই। ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি। স্টেশন কর্তৃপক্ষ বলছেন, শুক্র ও শনিবার ফিরতি যাত্রীর চাপ সর্বোচ্চ হবে বলে ধারণা তাদের। 

তারপরও জোনাইরা-জোনাইবাদের মতো কিছু শিশুকে বাবা-মায়ের কাজের চাপে ছুটি শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে রাজধানীতে। তাড়াতাড়ি ফেরা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও, এবারের ঈদ যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বেশিরভাগ মানুষই।

এ ঈদে মোট ১২০টি আন্তঃনগর ও পাঁচ জোড়া বিশেষ ট্রেন দিয়ে যাত্রীসেবা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর