‘পোশাকখাতে রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৪৯ পিএম

২০৩০ সালের মাঝে পোশাকখাত থেকে একশ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বায়িং হাউস এবং গার্মেন্টস কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য ক্ষুদ্র এবং মাঝারি কারখানাগুলোকে কমপ্লায়েন্সের আওতায় এনে রপ্তানি বাড়ানো সম্ভব বলছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন।

শনিবার (২২ মার্চ) রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে সংগঠনটির নেতারা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ পোশাকখাত থেকে আসে, তাই এখাতের উন্নয়নে সরকারের নীতি সহায়তা প্রয়োজন।

এ সময় বায়িং হাউস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় বায়িং হাউসগুলো পোশাক রপ্তানিতে বড় ভূমিকা রাখছে, কিন্তু বায়িং হাউসগুলোর যৌক্তিক দাবিগুলো পূরণ হয় না। তাই সরকারের উচিত রপ্তানির সাথে জড়িত সবাইকে গুরুত্ব দিয়ে দাবিগুলো পূরণ করা।

তারা বলেন, বায়িং হাউসগুলোর কারখানা না থেকেও নতুন বিনিয়োগ, কারখানা প্রতিষ্ঠা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ে তারা ভূমিকা রাখছে, তাই এখাতের ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পূরণ এবং সমস্যার সমাধান করতে হবে।

একাত্তর/আরএ
রাজধানীর ডেমরায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মেশিন অপারেটরের মৃত্যু হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর