বিলাশবহুল গাড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার চার

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

রাজধানীতে সম্প্রতি সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ব্যক্তিগত বিলাশবহুল একটি গাড়ির ভেতরে থেকে বিশেষ কায়দায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। তারা একই পরিবারের সদস্য।

শুক্রবার (২১ মার্চ) রাতে হাতিরঝিল থেকে মাদক উদ্ধার ও চার কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিন পুরুষ এক নারী রয়েছেন।

তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা আল মামুন (৩২), চট্টগ্রামের খুলশীর বাসিন্দা  ওমর ফারুক (৪৬) এবং তার স্ত্রী তানিয়া (৩২)।

শনিবার (২২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করতেন তারা। টেকনাফ থেকে চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। 

তিনি জানান, গাড়ির পাদানির নিচে চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। এর মূলহোতা মো. নজরুল ইসলাম ওরুফে সোহেল রানা। গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। 

অভিনব কৌশনে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকায় আনতেন তারা। তিন মাস চেষ্টার পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যোগ করেন শওকত ইসলাম। 

অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ জানান, মানি লন্ডারিংয়ের সঙ্গে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। 

একাত্তর/এসি
রাজধানীর উত্তরায় একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে ছয় কেজি ৩০০ গ্রাম মাদক ‘কিটামিন’ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন চীনা নাগরিককে আটক...
রাজধানী ঢাকায় ভেজাল মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল মদ জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর