রাজধানীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম

রাজধানীর সবুজবাগে এক অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৩ মার্চ) রন্জু (৪৫) নামের ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহটি পড়েছিলো সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও আমিন মোহাম্মদ গ্রুপ ও 
ও গ্রীন মডেল টাউনের ই-ব্লকের ১১ নম্বর রোডের একটি খালি প্লটে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের মুখসহ শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। গলায় গামছা পেঁচানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে লাশ ওখানে ফেলে রেখেছিলো দুর্বৃত্তরা।

এসআই সুমন জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ফোসকা পড়েছিলো। বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। শরীর পোকায় খাওয়া শুরু করেছে।

তিনি জানান, নিহত রন্জু ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর