ঈদযাত্রার শেষ মুহুর্তেও সায়েদাবাদে নেই যাত্রীচাপ

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

ভোগান্তি ছাড়াই এবার সড়ক-নৌ-রেলপথে ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ মুহুর্তেও রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে নেই যাত্রীর চাপ। পরিবহন কর্মীরা বলছেন, অন্য বছরের তুলনায় এবার চাঁদ রাতের চিত্রটা ভিন্ন। তবে ফাঁকা টার্মিনালেও আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। 

সায়দাবাদ বাস টার্মিনালের কাউন্টারে মা-বাবার সাথে শিশুদের আইসক্রিম, চিপস আর বাস ছাড়ার অপেক্ষা। সারি সারি বাস থাকলেও নেই যাত্রীর চাপ। 

তারপরও থেমে নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শেষ মুহুর্তেও অতিরিক্ত ভাড়া আদায় করে জিম্মি করা হচ্ছে, অভিযোগ যাত্রীদের। 

তবে কাউন্টার কর্মীদের দাবি, তারা সরকারি চার্টের চাইতে কম ভাড়া নিয়েও যাত্রী খরা কাটাতে পারছেন না।

বাস মালিকরা আশা করছেন, রোববার সায়েদাবাদ থেকে দুই হাজার বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সায়েদাবাদ টার্মিনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ২৬টি রুটে বাস চলাচল করছে।

ঈদযাত্রার শেষ মুহুর্তে যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সড়কে তো স্বস্তি রয়েছেই, পাশাপাশি নৌ ও রেলপথেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। 

ঈদের সময় ঢাকা থেকে ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার সঙ্গে ট্রেনযাত্রীদের কমবেশি পরিচয় থাকলেও এবার ট্রেন বিলম্ব হয়নি।  

অন্যদিকে এবারের ঈদে ৫০টি রুটে মোট ১৭৫টি লঞ্চ যাত্রীসেবা দিচ্ছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।  

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর