চারুকলায় আগুন: দোষীদের ধরার খুব কাছাকাছি পুলিশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

চারুকলার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দোষীদের ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। রমনা বটমূলে রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান।

এদিকে ঘটনার পেছনে কারা ছিলো এবং কোন নিরাপত্তার ঘাটতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি একে এম শহিদুর রহমান।

সিসি ক্যামেরার ফুটেজ বলছে, সকাল ৪:৪৪ মিনিটে রাস্তার উল্টো দিক থেকে এসে মুখে মাস্ক পরা এক যুবক গেট লাগোয়া দেয়াল টপকে চারুকলার ভেতর ঢোকে। গেটে তখন কোনো প্রহরী ছিলো না।

পরের মিনিটেই মোটিফের কাছে গিয়ে তাকে আগুন দিতে এবং একটু পরে আরেকবার আগুনটি উসকে দিয়ে সরে যেতে দেখা যায়। শেষে আবার দেয়াল টপকে বেরিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে সোহরাওয়ার্দী অংশে চলে যায় সে। পুরো ঘটনাটি ঘটেছে সাড়ে তিন মিনিটে।

পুলিশ এই রহস্যময় যুবককে সনাক্ত ও গ্রেপ্তারের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

একাত্তর/আরএ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর