মিথ্যা বলা সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতায় আনার তাগিদ মিন্টুর

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

মিথ্যা বলার জন্য সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, শুধু রাজস্ব আহরণই নয় আগামীতে সরকারি কর্মকর্তাদের কাছে বাজেট ব্যায়ের হিসাবও নিতে হবে।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে এই আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।

বরাবরের মতোই তাদের অভিযোগ, যারা কর দেয় এনবিআর প্রতিবছরই তাদের ওপর শুল্ক বাড়ায় এবং কর্মকর্তারাও হয়রানি করেন, এছাড়া অবকাঠামো সমস্যা,বিদ্যুৎ ও জ্বালানী স্বল্পতাতো আছেই।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন প্রতিবারই অবাস্তব এবং বড় বাজেট দেয়া হয়। এবং সেটা বাস্তবায়নে রাজস্ব আহরণে ব্যবসায়ীদেরই হয়রানি করা হয়।

এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যন আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাজেটের সময়ও সরকারি কর্মকর্তারা মিথ্যা বলে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আগামীতে কর বৈষম্য কমানো হবে এবং প্রতিবেশী দেশের সাথে কর হার মিলিয়ে সমন্বয় করা হবে।

একই অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের কর কাঠামো বিনিয়োগবান্ধব করা না হলে কোনো পদক্ষেপই সফল হবে না।

একাত্তর/আরএ
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর