আট পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম তদন্ত প্রতিবেদন

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম

রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্য দিয়ে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন দাখিল হলো। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 

সোমবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবারও পরও সাভার আশুলিয়া যাত্রাবাড়ি ও চানখারপুলের মতো বিভিন্ন এলাকায় চলছিলে, পতিত সরকারের বিভিন্ন বাহিনীর হত্যাযজ্ঞ। 

সেদিন মাকে চিঠি লিখে আন্দোলনে যোগ দিয়েছিলে দশম শ্রেণির শিক্ষার্থী  শহীদ শাহরিয়ার খান আনাস। চিঠিতে তিনি লেখেন, প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুকে বরণ করে নেওয়াই ভালো।

এরপর, পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের কয়েক ঘণ্টা আগে চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহীদ হন আনাস। একটি বুলেট তার বুকের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া।

ছয় মাস ১৩ দিনের তদন্ত শেষ সোমবার জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার রিপোর্ট দাখিল করলো তদন্ত সংস্থা। 

এ সময় চিফ প্রসিকিউটর জানান, ১৯ টি ভিডিও , ৭৯ জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া সংক্রান্ত অডিও, সব আলামত বিশ্লেষণ করে চানখারপুলে আট জনের অপরাধের প্রমাণ মিলেছে।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেই অপরাধে প্রমাণ মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় প্রতিবেদনে এসব সাক্ষ্য প্রমাণ যুক্ত হবে। 

চানখারপুলের এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের চার  কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান নিশ্চিত নয় তদন্ত সংস্থা। তবে শিগগিরই অভিযোগ দাখিলের মাধ্যমে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

একাত্তর/এসি
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর