ভবন উচ্ছেদের পর দখলদারের ঘুম হারাম করার হুঁশিয়ারি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও খাল উদ্ধারে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে মোহাম্মদপুর বসিলার হাইক্কার খাল উদ্ধারে ভেঙে ফেলা হয়েছে একটি দোতলা ভবন। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন, দখলদারদের ঘুম হারাম করে দেবেন তিনি। পর্যায়ক্রমে উত্তর সিটির সব খাল উদ্ধারেই অভিযান চালাবে ডিএনসিসি। এখন থেকে অভিযানের আগে দখলদারদের কোনো নোটিশও দেয়া হবে না। 

এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকার হাইক্কার (কাটাসুর) খালের জায়গা দখল করে নির্মিত দোতলা একটি ভবনের পুরোটা এবং তিনতলা একটি ভবনের আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি টিনের পাঁচটি ঘর ভেঙে দেওয়া হয়। এই ভবন ও ঘরগুলো বাসাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

সকাল ১০টার দিকে হাইক্কার খাল পাড়ে এই অভিযানে নামে উত্তর সিটি কর্পোরেশন। ভবনটির মালপত্র সরিয়ে নিতে দেয়া হয় পর্যাপ্ত সময়। বাড়ি মালিকের অভিযোগ এক প্রভাবশালীর কাছে তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়াতেই এই অভিযান। 

বেলা ১২ টার দিকে বাড়ির মালপত্র সরানো হলে আবারও শুরু হয় ভবন ভাঙার কাজ। খাল দখল করে গড়ে উঠা বাড়িটি এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে অভিযান শেষ হয়।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, দোতলা ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। ভেঙে ফেলা টিনের ঘরগুলো দোতলা ভবনের দুই পাশে খালের জায়গার মধ্যে ছিল।

কর্মকর্তারা আরও জানান, অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানা দেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে।

অভিযানে উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এক সময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে।

ডিএনসিসির এই খাল দখল করেই গড়ে উঠেছে একটি মসজিদ। সেটি এলাকাবাসীকে নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, খালের জায়গা দখল করে থাকা বাড়ি ৩ তলা হোক আর ১০ তলা হোক, সব ভেঙে দেওয়া হবে। হাইক্কার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খাল খনন করে রায়েরবাজার কবরস্থানের দেয়াল ভেঙে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতির বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে তাঁরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন। মঙ্গলবারও ডিএনসিসি এলাকার সরকারি–বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে সভা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় মশকনিধন কার্যক্রম চলছে। মশার ওষুধ ঠিকমতো ছিটানোর কাজটি তদারকির জন্য সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনা আছে।

 

এআরএস
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর