মনির হত্যা মামলায় হাজী সেলিম গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:২০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে।

সোমবার (৫ মে) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে গ্রেপ্তার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। 

পরে আদালত সেই আবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের এই আদেশ দেয়। 

এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩৫১ জন আসামির মধ্যে ১২ নম্বর আসামি হাজী সেলিম। 

এদিকে ২০২৩ সালের ১০ অক্টোবর বিএনপির সমাবেশে হামলার পর যুবদল নেতা শামীম হত্যা মামলায় পল্টন থানার এক মামলায় কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আরবিএস
২০২২ সালের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা ছিলো রাজধানীতে পরিচিত মডেল ও অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হঠাৎ নিখোঁজ এবং পরে খন্ডিত মরদেহ উদ্ধার। এরপর গাড়ির মধ্যে ব্লিচিং পাউডার আর নাইলনের রশির সূত্র...
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে হামলার শিকার হয় সে। এই...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর