ঢাকায় রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:৪৯ পিএম

নানা আয়োজনে ঢাকায় উদযাপিত হলো রাশিয়ার ৮০তম বিজয় দিবস। রোববার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ঐতিহাসিক দিনটি স্মরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে রাশিয়ান দূতাবাস এবং মস্কোভিত্তিক পাবলিক ডিপ্লোমেসি সংস্থা ‘রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার।

এসময় জি খোজিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশপ্রেমের যুদ্ধে রাশিয়ার আত্মত্যাগের স্মৃতি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ইতিহাস বিকৃতি, নাৎসি অপরাধীদের নির্দোষ প্রমাণ কিংবা সোভিয়েত বিজয়ের অবদান খাটো করে দেখা-এসব অনৈতিক প্রবণতা রোধ করা জরুরি।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশেপ্রেমে যুদ্ধের ভয়াবহতা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে রাশিয়া কখনই অতীতের শিক্ষা ভুলে যেতে দেবে না।

জি খোজিন বলেন, যুদ্ধ চিরকাল জনগণের স্মৃতিতে রয়ে গেছে। এগুলো তিক্ত এবং একই সঙ্গে আমাদের ইতিহাসের বীরত্বপূর্ণ পৃষ্ঠা, যা আমাদের জাতির ভাগ্যে রক্তে লেখা। আমরা যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক সত্য এবং এর স্মৃতি আমাদের বংশধরদের কাছে পৌঁছে দেবো।

মিয়া সাত্তার বলেন, এই বিজয় দিবস শুধু স্মরণ নয়, বরং ইতিহাসের সত্য রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার দায়ভারও মনে করিয়ে দেয়। বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের সেতুবন্ধন আরো দৃঢ় করতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় বাড়াতে হবে।

অনুষ্ঠানের আনন্দআয়োজন পর্বে পর্বে রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ; এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকনৃত্য ও ব্যালে পরিবেশনার পাশাপাশি ছিলো ‘বিজয়ের পথ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী। যেখানে তুলে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী নেতৃত্ব উপস্থিত ছিলেন।

প্রতিবছর ৯ মে রাশিয়া বিজয় দিবস উদযাপন করে। তবে এ বছর ছিলো বিশেষ গুরুত্বপূর্ণ ১৯৪৫ খ্রিষ্টাব্দের নাৎসি পরাজয়ের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে এই আয়োজন রাশিয়ার জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করলো।

একাত্তর/এসি
শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে মানব ইতিহাসের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করে উন্মোচন করা হয় ইউরি গাগারিনের ভাস্কর্য। একই সঙ্গে উদযাপন করা হয় প্রথম মানব মহাকাশযাত্রার ৬৫ বছর পূর্তি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর