ইশরাককে দায়িত্ব না বুঝিয়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:৫৯ এএম

নির্বাচনী ট্রাইব্যুনালের কর্তৃক বিজয়ী ঘোষণা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয়ায় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ।

বুধবার (১৪ মে) সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এতে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ।

অবিলম্বে ইশরাক হোসেনের শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝিয়ে দিতে আহবান জানান তারা। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এক জন প্রশাসক কিছুতেই সিটির আনাচে-কানাচে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারে না। তাই আদালতের রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়া উচিত।

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সিটির বাসিন্দারা।

একাত্তর/আরএ
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
‎একটি দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর