চাইলে স্থানীয় নির্বাচনেও সহায়তা, ইসিকে ইউএনডিপি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ (ইসি) এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও কমিশন চাইলে কারিগরি ও সার্বিক সহায়তা দিতে সংস্থাটি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।  

সোমবার (৩১ আগস্ট) শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনের বাকি সদস্যদের সঙ্গে সাক্ষাত করে অভিনন্দন জানিয়েছি। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিলো।  

তিনি আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ইসিকে নানাভাবে সহায়তা প্রদান করেছিল ইউএনডিপি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্টিভেন রড্রিগেস বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনে ইসি ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যদি নির্বাচন কমিশন চায়, তবে ইউএনডিপি অতীতের মতো সহায়তা করতে আগ্রহী।

একই সঙ্গে আগামী দিনের স্থানীয় নির্বাচনগুলো অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি।

একাত্তর/এসি
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
রাত পোহালেই দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি পূজামণ্ডপ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারা দেশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর