এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ, দমন প্রস্তুতিও দৃশ্যমান নয়

আপডেট : ১৫ মে ২০২৫, ০৬:৪০ পিএম

ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি বেশি না হলেও, স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন কীটতত্ববিদরা। তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে। এতে, যে কোন সময়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। তবে, ঢাকার দুই সিটির স্বাস্থ্য অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ থাকায় এই জীবাণুর গতিবিধি অজ্ঞাত থাকছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। পরিসংখ্যান  বলছে, এখন এই হাসপাতালে রোগী ভর্তি আছে ১৪ জন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে এই বছরে এই হাসপাতালেও সবচেয়ে বেশি ছয় জন মারা গেছে ।

তবে, এই হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ দেশের দক্ষিণের জেলা থেকে ঢাকার প্রতিটি হাসপাতালে কমবেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন রোগীরা। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে, বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ১০৭ জন ভর্তি আছে বরিশাল বিভাগে। এরপরে যথাক্রমে ঢাকা , সিলেট, রংপুরসহ অন্যান্য বিভাগে। 

কীটতত্ববিদরা ড. কবিরুল বাশার বলেন, এখন ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির হার কম থাকায় স্বস্তির কোন সুযোগ নেই। যেহেতু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এটাই এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত সময়। যেকোনো সময়ে এডিস মশার প্রকোপ বেড়ে যাওয়া শঙ্কা হতে পারে। যদিও আগস্ট-সেপ্টম্বর-অক্টোবর এই ৩ মাস ডেঙ্গুর পিক সময় হিসেবে ধরা হয়।

এই কীটতত্ববিদরা আরও বলেন, ৫ আগস্ট এর পর থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এডিস মশার জরিপ কার্যক্রম স্থগিত রয়েছে। এই জরিপ ১০ মাস থেকে স্থগিতে ঢাকার দুই সিটিতে এডিশ মশার ঘনত্ব সঠিক ভাবে জানা যাচ্ছেনা। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে দেখা দিয়েছে শঙ্কা।

আবহাওয়াবিদ সাইনুল ইসলাম জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টির মাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। ফলে ডেঙ্গু মশা বিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এই পরিস্থিতি এখনই এডিস মশা নিধনে সাঁড়াশি অভিযান চালানোর পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর