বাড্ডায় গ্যাস লিকেজ: স্ত্রী, মেয়ের পর বাবার মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৫, ১১:২৪ এএম

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো। 

বুধবার (২১ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৪৫)। তিনি পরিবারের নিয়ে বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

এর আগে ওই দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী ও এক মেয়ে মারা গেছে। এখনও চিকিৎসাধীন আরও দুই মেয়ে। চিকিৎসকের ভাষ্য, তাদের অবস্থা আশঙ্কজনক। যদিও হাসপাতালে ভর্তির সময় পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক জানিয়েছিলেন চিকিৎসকরা।

হাসাপাতালটির আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচ জনকে জাতীয় বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

একাত্তর/এসি
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সবশেষ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল...
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার কের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর