টঙ্গীর সাহারা মার্কেটে আগুন: বাঁচানো গেলো না বাবুকে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সবশেষ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দোকানকর্মী আলআমিন হোসেন বাবু (২২)। এর আগে একই ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্য শামীম আহমেদ ও নুরুল হুদা মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, আলআমিন হোসেন বাবু কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মৃত রতন হাওলাদার। তিনি টঙ্গী রেলওয়ে কলোনিতে বসবাস করতেন এবং সাহারা মার্কেটের পাশে একটি হার্ডওয়্যার ও রঙের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। 

তার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে আলআমিন তাদের গোডাউনে মালামাল উদ্ধার করতে যান। এ সময় তিনি আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হন। চিকিৎসকদের মতে, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল, এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি সেমি-পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনে থাকা রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণে চার ফায়ার ফাইটার ও কয়েকজন দোকানকর্মী গুরুতরভাবে দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

দগ্ধদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা মারা যান। শুক্রবার সকালে আলআমিন হোসেন বাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আরেক ফায়ার ফাইটার জয় হাসানের শরীরের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে, তবে তার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং কেমিক্যাল গোডাউনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছেন।

স্থানীয়রা জানান, সাহারা মার্কেটের কাছাকাছি কেমিক্যাল গোডাউনের অবস্থান এই দুর্ঘটনার অন্যতম কারণ। রাসায়নিক পদার্থ সংরক্ষণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঝুঁকি বেড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের গোডাউন শহরের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার কের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদের মধ্যে একজন রয়েছেন লাইফ সাপোর্টে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর