নগর ভবনে বিক্ষোভ, বিকেলে যোগ দেবেন ইশরাক

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৩:০১ পিএম

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ১৮ দিনের মতো রাজধানীর গুলিস্তানের নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। বিকেলে তাদের সাথে যোগ দেবেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

অবস্থানকারীরা বলছেন, ষড়যন্ত্র করে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও ইশরাককে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করানো হচ্ছে না। নগর পিতা না থাকায় ব্যাহত হচ্ছে সিটির নাগরিক কার্যক্রম, ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। এই অবস্থা চলমান থাকলে ঢাকা দক্ষিণ সিটি অচল হয়ে পড়বে বলেও আশঙ্কা তাদের।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটে ইশরাক হোসেন মেয়র হিসেবে স্বীকৃতি পেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় বেশকিছু প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরায় শপথটি এখনও সম্পন্ন হয়নি। বিষয়টি আদালতে আটকে আছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু ইশরাককে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত মাসের মাঝামাঝি থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে আছে।

একাত্তর/আরএ
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর