উত্তরবঙ্গ থেকে নির্বিঘ্নে ঢাকায় ফিরছে মানুষ

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:৪৩ এএম

পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নে শহরে ফিরছেন সবাই। 

মঙ্গলবার (১০ জুন) সকালে রাজধানীর গাবতলী এলাকায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ফিরতি মানুষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

ফিরতি যাত্রীরা বলছেন, বাসে যাত্রীর চাপ কম। যাত্রা পথে দীর্ঘ যানজটে ভোগান্তি থাকলেও  ফিরতি পথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে সবাই। 

পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ অনেক। সবার সঙ্গে ঈদ করা,  কোরবানি দেওয়া, ঘোরাফেরা সব মিলিয়ে ঈদের দিনগুলো ভালো কেটেছে বলে জানান তারা।

তবে বাড়ি যাওয়ার পথে দীর্ঘ যানজটের ভোগান্তি কথাও স্মরণ করেছেন অনেক যাত্রী।  ফেরার পথ গাড়িতে বাড়তি ভাড়ার অভিযোগও জানান নাই কেউ। 

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর