কমলাপুরে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:২৪ এএম

ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। যাত্রীরা বলছেন, কামড়াগুলোতে পা ফেলানোরও জায়গা ছিলো না। কয়েকটি ট্রেনে ছাদেও দেখা গেছে যাত্রী।

লম্বা ছুটি শেষে এবার কর্মব্যস্ত যান্ত্রিক নগরীতে ফেরার পালা, অফিস ছুটি শেষ- তাই যে যেভাবে পারে ঢুকছে রাজধানীতে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীদের অভিজ্ঞতায় বলে দেয় যাত্রা খুব বেশি স্বস্তির ছিলো না। ছাদে বসে দীর্ঘপথ পারি দিয়ে আসা মানুষগুলোর অবস্থা বেশি খারাপ। 

শুক্রবার সকাল থেকে আসা বেশিরভাগ ট্রেনেরই চিত্র ছিলো একই রকম। তবে দিনশেষে সুস্থভাবে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী।

এবার ঈদযাত্রায় এখন পর্যন্ত দেখা যায়নি কোনো শিডিউল বিপর্যয়। প্রতিদিন লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৭০টি ট্রেন যাতায়াত করছে। আছে ঈদের বিশেষ সার্ভিসও।

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
সরকার ঘোষিত ঈদুল আজহার ছুটি শুরুর দিনে রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও বরাবরের মতো এবারও কিছু ট্রেন স্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে।
ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাস খানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে।
পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন আজ রোববারও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর