আদাবরে পুলিশকে ছুরিকাঘাত, আটক শতাধিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রাজধানী আদাবরের শ্যামলি হাউজিং। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পলাশ নামের এক ব্যক্তি সেখানে গেলে একদল সন্ত্রাসী তাদের জিম্মি করে। মুঠোফোনে পলাশের পরিবারের কাছে টাকা দাবি করে সন্ত্রাসীরা।

পলাশের পরিবার ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এসময়ে সন্ত্রাসীরা পুলিশ সদস্য আল আমিনসহ তিন জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা।

আহত পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী, পঙ্গু ও পরে  ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার দ্রুত বিচার ও জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন...
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবারও বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। এবার তাদের শিকার হতে হলো পুলিশকেও। সোমবার রাতে রাজধানীর আদাবরে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দুই ভাই জনি-রনির গ্রুপ জড়িত।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর