ঢাকায় ভারতীয় হাই কমিশনের দশম আয়ুর্বেদ দিবস উদযাপন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

ঢাকার ভারতীয় হাই কমিশন ‘মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ’ প্রতিপাদ্য নিয়ে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) দশম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে চিকিৎসা বিশেষজ্ঞ, যোগব্যায়াম প্রশিক্ষক এবং বাংলাদেশের যুব প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জ তার স্বাগত বক্তৃতায় বলেন, “ভারত ও বাংলাদেশ ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির সাধারণ ঐতিহ্যে একত্রে গাঁথা। বাংলাদেশে আয়ুর্বেদ শতাব্দী ধরে প্রচলিত এবং জনস্বাস্থ্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি উল্লেখ করেন যে, উভয় দেশের একই রকম ভূ-জলবায়ু এবং ঔষধি উদ্ভিদের মিলের কারণে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে আয়ুর্বেদ শিক্ষার জন্য যাওয়া দুই দেশের মধ্যে জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করছে।

অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সারিক হাসান খান। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদ ও ইউনানী পদ্ধতির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে ‘আয়ুর্বেদের যাত্রা’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহানাজ পারভিন শিখার নেতৃত্বে একটি যোগ প্রদর্শনী এবং যোগ ব্লিস, ঢাকার প্রতিষ্ঠাতা ফারহানা সুলতানা করিমের নেতৃত্বে একটি ইন্টারঅ্যাক্টিভ যোগ অধিবেশন অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সম্পর্কটি তাৎপর্যপূর্ণ পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃসংযোগের। 
ভারতের সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে (দূতাবাস) স্মারকলিপি দিয়েছে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর