ঢাকার যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম

ঢাকার এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার আকবর আলী মিয়া ও দিলরুবা আক্তারের সন্তান। আনোয়ার পেশায় সদরঘাটের বিআইডব্লিউটিএ- এর ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন জানান, আনোয়ার সকালে নামাজ পড়ার উদ্দেশে বের হয়। পরে খবর পান তাকে উত্তর শরিফ পাড়া একটি গ্যারেজে (বাসের বডি তৈরি হয়) হাত-পা বেঁধে রাখা হয়েছে। পরে মা সেখানে গিয়ে গুরুতর আহত ও হাত-পা বাঁধা অবস্থায় পান। আনোয়ার মাকে জানিয়েছে, তাকে রড, লোহার এঙ্গেল দিয়ে পেটানো হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।   

দেলোয়ারের দাবি, ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নামাজ পড়ে ফেরার পথে সুমন নামে এক যুবক তাকে সেই গ্যারেজে নিয়ে গিয়েছিলো। ওই এলাকায় বেশ কয়েকজন দারোয়ান ডিউটি করেন। তারা জানতে পারে, কারা ভাইকে হত্যা করেছে। 

তিনি বলেন, শুনেছি সুমন নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে নিয়ে গেছে। 

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমীর হোসেন জানান, খবর পেয়ে ওই গ্যারেজ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কপাল, নাক, পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। 

একাত্তর/এসি
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর