মোহাম্মদপুরে ইউল্যাব ইউনিভার্সিটির পাশে আগুন, পুড়লো গাড়ি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ সংলগ্ন ইউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতেও ছাড়িয়ে পড়ে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর