শিক্ষাভবন মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং চূড়ান্ত অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকার সাতটি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে শিক্ষাভবন মোড় অবরোধ করে আন্দোলনে নামেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সচিবালয় থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় প্রায় আধা ঘণ্টা অবরোধ করার পর সড়কটি থেকে সরে গেছেন অধিভুক্ত সাত কলেজের পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়ার পর রাজধানীর এই ব্যস্ততম মোড়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

একাত্তর/আরএ
অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, সেন্ট্রাল ইউনিভার্সিটি...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর