লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনের সূত্রপাত একটি প্লাস্টিক কারখানায় হলেও দ্রুত তা  ছড়িয়ে পড়ে  আশপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দেড়টার দিকে আগুন লাগলে প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা একটা ৫০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বাড়লে লালবাগের দুটি,  হাজারীবাগের দুটি এবং পলাশী থেকে দুটি ছাড়াও আরও ৫টিসহ মোট  ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ক্ষতিগ্রস্ত  ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা। 

বেলা সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর