পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার সময়সীমা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে এই নিষেধাজ্ঞা মেনে শবে বরাতের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সচিবালয়-হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা