নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে পরিবহনে মানি এস্কর্ট সেবা দিচ্ছে ডিএমপি

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

রাজধানী ঢাকায় নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার নিরাপদে পরিবহনের জন্য বিশেষ ‘মানি এস্কর্ট সার্ভিস’ ব্যবহারের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান যদি বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান স্বর্ণালংকার এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে চান, তাহলে নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি বা ছিনতাইয়ের ঝুঁকি এড়াতে পুলিশের এস্কর্ট সহায়তা নিতে পারবেন।

এই সেবা পেতে আগ্রহীদের ০১৩২০০৩৭৮৪৫ এবং ০১৩২০০৩৭৮৪৬ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডিএমপি কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী এবং যেসব ব্যক্তি রাজধানীর ভেতরে বড় অঙ্কের টাকা বা মূল্যবান সামগ্রী বহন করেন, তাদের জন্য এ সেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে আগেই পুলিশকে অবহিত করে এই সুবিধা গ্রহণের মাধ্যমে নিরাপদ ও ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে ডিএমপি।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর