২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ মাউশি’র

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্শন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র সহকারী পরিচালক এস. এম জিয়াউল হায়দার হেনরীর সই করা এক নির্দেশনাপত্র অধিদপ্তরের সব আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গত ৫ মার্চের এক নির্দেশনা পত্রের প্রেক্ষিতে এই কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। সরকারি বার্তা সংস্থা এসব তথ্য নিশ্চিত করেছে। 

নির্দেশনা অনুযায়ী, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহকে ৪-১৬ মার্চের মধ্যে চাহিদা দাখিল করতে হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহের জন্য এই সময়সীমা ২৯ মার্চ এবং উপ-পরিচালক (মাধ্যমিক)-এর অফিসের জন্য ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদ্ধতি ও সতর্কতা বিষয়ে নির্দেশনায় বলা হয়, পাঠ্যপুস্তকের চাহিদা এনসিটিবি’র নির্ধারিত ওয়েব অ্যাপ্লিকেশনের (https://nctb.ihealthscreen.org) মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে। 

মাউশি জানিয়েছে, কোনোভাবেই হার্ড কপি বা ই-মেইলে সফট কপি গ্রহণ করা হবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর তুলনায় কোনোভাবেই অতিরিক্ত বা কম চাহিদা প্রদান করা যাবে না। উল্লেখযোগ্য পরিমাণ গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট চাহিদা প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের অধীনস্থ উপজেলা বা থানা অফিস থেকে ইংরেজি ভার্শন, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের চাহিদা সংগ্রহ করে অনলাইনে আপলোড করবেন।

এনসিটিবি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিকট প্রতি বছর ১লা জানুয়ারি বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম। এই লক্ষ্য বাস্তবায়নেই আগাম এই চাহিদা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইউজার আইডি বা পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে এনসিটিবি’র ওয়েব অ্যাপ্লিকেশনের জরুরি যোগাযোগ লিংকে ক্লিক করে সংশ্লিষ্ট জেলার জন্য দায়িত্বরত সহায়তাকারীর সাহায্য নেওয়া যাবে।

আরবিএস
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সকল কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর